বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

পেড়া/ Milk Fudge



উপকরনঃ
গুঁড়ো দুধ- ২ কাপ (১৫০ গ্রাম)
কনডেন্সড মিল্ক- ১ কৌটা (৩৫০/৪০০ গ্রাম)
বাটার- ১০০ গ্রাম
ড্রাই ফ্রুটস – সাজানোর জন্যে

প্রনালীঃ
-প্রথমে একটি ননস্টিক কড়াইয়ে বাটার দিন। অল্প আঁচে বাটার গলতে দিন। পুরো রান্নাটিই অল্প আঁচে রান্না করতে হবে।
-বাটার পুরোপুরি গলে গেলে তাতে গুঁড়ো দুধ দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন।
-গুঁড়ো দুধ ও বাটার পুরোপুরি মিশে গেলে কনডেন্সড মিল্ক দিয়ে দিন, ঘনঘন  নাড়তে থাকুন। কিছুতেই যেনো কড়াইয়ে লেগে না যায়।
-১৫/২০ মিনিট নাঁড়ার পর মিশ্রনটি কড়াই থেকে আলগা হয়ে খামির এর মত হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করুন।
-একটু গরম থাকতে থাকতেই গোলাকার শেপ এর চ্যাপ্টা বল বানিয়ে নিন। বলের মাঝখানে একটু গর্তের মত করে তাতে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
* একটু গরম থাকতেই কিন্তু বল বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে বল ভেঙ্গে ভেঙ্গে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন