রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪

হাঁসের কালিয়া (সিদ্দীকা কবির রেসিপি)



উপকরনঃ
হাঁস – ১ টি
পেঁয়াজ বাটা – ১/২ কাপ, পেঁয়াজ কুচি – ১ টি
আদা বাটা – ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ চা চামচ
ধনে বাটা – ১ চা চামচ
জিরা বাটা – ১ চা চামচ
হলুদ বাটা – ১ চা চামচ
মরিচ বাটা-  দেড় চা চামচ ( ঝাল কম বেশীর উপর পরিমান নির্ভর করবে)

( আমি বাটা হলুদে ও মরিচের বদলে গুড়ো হলুদ ও মরিচ ব্যবহার করেছি, কিন্তু একটু পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম ৫ মিনিট)
গোলমরিচ বাটা – ১ চা চামচ
তেজপাতা – ২ টি
আস্ত এলাচ – ৩/৪ টি
দারুচিনি – ২/৩ টুকরা
গরম মশলা গুড়ো – ১ চা চামচ
লবন – পরিমানমত
মেথি – ১ চা চামচ
তেল – পরিমানমত
প্রনালীঃ
-প্রথমে হাঁস টুকরো করে কেটে , মাংশ ভালো করে ধুয়ে রাখুন।
-মাংশের সাথে সব বাটা মশলা, এলাচ, দারুচিনি, লবন ও অল্প তেল মাখিয়ে অল্প আঁচে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে একটু নেড়ে দিন।  প্রয়োজনে অল্প পানি দিতে পারেন।  পানি শুকিয়ে গেলে ভালো করে কষান।  
-এবার একটি কড়াইতে (সব মাংশ ধরবে এমন কড়াই) তেল গরম করে পেঁয়াজ কুচি ও অল্প রসুন দিন। একটু ভাজুন। এবার তেজপাতা ও মেথির ফোড়ন দিন। আরো একটু ভাজুন। এবার কষানো মাংশ কড়াইতে  দিয়ে দিন।
-ভালো করে নেড়ে দিন। মাংশ ভালোভাবে কষানো ও সেদ্ধ হয়ে তেল উপরে উঠলে নামিয়ে পরিবেশন করুন। নামানোর আগে ফাইনাল লবন দেখতে ভুলবেন না কিন্তু!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন