শনিবার, ৪ জানুয়ারি, ২০১৪

ভেজিটেবল ফ্রাইড রাইস



উপকরনঃ
রান্না করা ভাত/পোলাও – ৪ কাপ
গাজর – ছোট কুচি করে কাটা ১/২ কাপ
ব্রকলি – ছোট করে কাটা ১/৪ কাপ
বরবটি – ছোট করে কাটা  ১/৪ কাপ
পেঁয়াজের কলি – ছোট করে কাটা ১/৪ কাপ
পেঁয়াজ কুচি – ১ টেবিল চামচ
মটরশুটি – ১/৪ কাপ
সয়া সস-  ১ টেবিল চামচ
অয়েস্টার সস – দেড় চা চামচ

চিনি – ২-৩ চা চামচ
লবন – পরিমানমত
টেস্টিং সল্ট – ১ চা চামচ
ডিম – ২টা
গোল মরিচের গুড়ো- ১/২ চা চামচ
তেল – পরিমানমত
প্রনালীঃ
-পেঁয়াজের কলি ছাড়া সব সবজি ফুটন্ত গরম পানিতে ২/৩ মিনিট সেদ্ধ করুন। এবার ছেকে নিন। ভাতের সাথে অল্প তেল মাখিয়ে রাখুন।
-এবার প্যানে তেল দিন, দুটো ডিম গরম তেলে দিয়ে দ্রুত নাড়াচাড়া করে স্ক্র্যাম্বল এর মত করে নিন ও উঠিয়ে বাটিতে রাখুন, এবার সেই প্যানে পেয়াজের কলি ছাড়া বাকি সব সবজি ও পেঁয়াজ দিয়ে দিন।
-ভালো করে নাড়ুন, সয়া সস, অয়েস্টার সস , টেস্টিং সল্ট , গোল মরিচের গুড়া ও অল্প লবন মিশিয়ে অল্প আচে ঢেকে ৭/৮ মিনিট রান্না করুন। এবার বাটিতে রাখা ডিম ও চিনি দিয়ে মেশান। ভাত দিয়ে দিন। ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে নিন।
-নামানোর কিছুক্ষন আগে পেয়াজের কলি দিয়ে ২ মিনিট নেড়ে চেড়ে  রান্না করুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন ।

*আমি ভাত ও পোলাও দুটো দিয়েই রান্না করে দেখেছি, তবে আমার কাছে সাধারন চাউলের ভাত দিয়ে রান্না ফ্রাইড রাইস ই সবচেয়ে ভালো লেগেছে, আশা করি একবার অবশ্যই ট্রাই করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন