শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪

আচারী মাছ / Sweet and Sour Fish



উপকরনঃ
মাছের ফিলেট (চামড়া ছড়ানো টুকরা) -  ৩টা (কোরাল মাছের, তবে যেকোন মাছের হলেও হবে)
পেঁয়াজ কুচি – দেড় টেবিল চামচ
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
রসুন বাটা- আধা চা চামচ
রসুন কুচি – ১ চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
তেতুলের রস – স্বাদমতো
টমেটো – কুচি করে কাটা  ১ টা
পাঁচ ফোড়নের গুড়া – ১ চা চামচ
হলুদ গুড়ো -  ১ চা চামচ

মরিচ গুড়ো – ১ চা চামচ
ধনে গুড়ো- ১/২ চা চামচ
জিরা গুড়ো – ১/২ চা চামচ
কাঁচা মরিচ – ৪/৫ টা
সরিষার তেল – পরিমানমত
রেড ক্যাপসিকাম – ৩/৪ টুকরা (অপশনাল)
লবন- পরিমানমত
 প্রনালীঃ
-প্রথমে মাছের ফিলেট কে ছোট টুকরা করে কেটে নিন, ভালো করে ধুয়ে, হলুদ,লবন আর মরিচ গুড়ো মিশিয়ে অল্প তেলে হালকা ভেজে নিন।
-এবার একটি প্যানে পরিমানমত সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিন। অল্প ভাজুন, পেয়াজ নরম হয়ে এলে তাতে একে একে পেঁয়াজ বাটা , রসুন বাটা, আদা বাটা, লবন, হলুদ গুড়ো,ধনে গুড়ো ও মরিচ গুড়ো দিয়ে দিন। একটু কষিয়ে নিন।
-এবার টমেটো কুচি দিয়ে দিন, অল্প আচে কিছুক্ষন রান্না করুন যাতে টমেটো একদম গলে যায়, এবার মাছের টুকরো গুলো দিয়ে অল্প পানি ও তেতুলের রস দিন,একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ৩/৪ মিনিট রান্না করুন। পানি একটু শুকিয়ে আসলে কাঁচা মরিচ ও ক্যাপসিকাম দিয়ে দিন। চাইলে একটু চিনি দিতে পারেন।
-এবার আচারের ফ্লেভার আনার জন্যে পাঁচ ফোড়নের গুড়ো ও জিরে গুড়ো দিয়ে দিন। ফাইনাল লবন দেখে নিন। অল্প আঁচে ঢাকনা দিয়ে ৫ মিনিট রান্না করুন। নামানোর আগে চাইলে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। ব্যাস হয়ে গেলো মজাদার আচারী মাছ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন