রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪

গুড়ের পায়েস



উপকরনঃ
পোলাওর চাল – ১ কাপ
দুধ – দেড় লিটার
খেজুরের গুড় -১ কাপ (গ্রেট করা)
চিনি – ১ টেবিল চামচ
কুড়ানো নারকেল – ১কাপ (অপশনাল, তবে দিলে স্বাদ অবশ্যই বাড়বে)
লবন – ১ চা চামচ
এলাচ – ৩/৪ টি
প্রনালীঃ
-প্রথমে পোলাওর চাল ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এবার ছেকে নিয়ে হাত দিয়ে চেপে চেপে অল্প ভেঙ্গে নিন, অবশ্য আস্ত থাকলেও সমস্যা নেই।

-এবার একটি সস্প্যান বা পাতিলে দুধ নিয়ে জ্বাল দিন। দুধের মধ্যে একে একে এলাচ, চিনি,খেজুরের গুড়,লবন ও নারকেল নিয়ে ভালো করে নাড়ুন যেন গুড় দুধের সাথে ভালো করে মিশে যায়।
-দুধ ফুটে উঠলে পোলাওর চাল দিয়ে দিন। ঘন ঘন নাড়ুন। অল্প আচে চাল সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।
-চাল সিদ্ধ হয়ে দুধ ঘন হয়ে আসলে নামিয়ে উপরে কিসমিস বা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন