রবিবার, ৫ জানুয়ারি, ২০১৪

বাদাম ও তিলের কুকিজ / Peanut Sesame Cookies



উপকরনঃ
আমন্ড/কাঠ বাদাম – ১/২ কাপ
পিনাট – ১/৪ কাপ
পেস্তা বাদাম – ১/৪ কাপ
তিল – ২ চা চামচ
বেকিং সোডা – ১/২ চা চামচ
মধু – ১/৩ কাপ
তেল –  ২ চা চামচ
লবন – এক চিমটি
তিল – বিস্কিট গড়ানোর জন্য
চিনি – ১ চা চামচ (অপশনাল, বেশী মিষ্টি চাইলে দিতে পারেন, নতুবা মধুর মিষ্টিতেই হবে)

কর্নফ্লাওয়ার – এটাও অপশনাল ,বাদাম থেকে তেল বের হয়ে বেশী স্টিকি হয়ে গেলে অল্প কর্নফ্লাওয়ার মেশাতে পারেন।

প্রনালীঃ
-প্রথমে সব বাদাম ও দু চা চামচ তিল তাওয়ায় টেলে নিয়ে ব্লেন্ডারে গুড়ো করে নিন।
-এবার বাদাম গুড়োর সাথে চিনি, লবন, মধু, তেল,বেকিং সোডা, প্রয়োজনে কর্নফ্লাওয়ার মিশিয়ে ডো বানিয়ে নিন।
- ডো দিয়ে পছন্দ মত শেপের কুকি বানিয়ে তা তিলে গড়িয়ে নিন, বেকিং ট্রে তে আগেই অল্প তেল মাখিয়ে রাখুন। এবার বানানো কুকি ট্রে তে সাজিয়ে ১৫০ ডিগ্রী প্রিহিটেড ওভেনে ১০/১২ মিনিট বেক করুন। পরে ওভেনের তাপ বাড়িয়ে ১৭০ ডিগ্রী করে আরো ৫/৭ মিনিট বেক করুন। উপরে বাদামী বর্ন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন।
- কুকি উপরে সোনালী বর্ন হলেও নরম থাকতে পারে , তাতে ভয় পাবার কারন নেই, ঠান্ডা করার পর শক্ত ও ক্রিসপি হয়ে যাবে।
-গরম চা বা বিকেলের নাস্তায় পরিবেশন করুন মাজাদার ও স্বাস্থ্যকর বাদাম ও তিলের কুকি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন