বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

কচুমুখী দিয়ে ইলিশ মাছ



উপকরনঃ
কচুমুখী – আধা কেজি
ইলিশ মাছ – ৬/৭ টুকরো
পেঁয়াজ  - ১ টি মাঝারি (কুচি করা)
সয়াবিন তেল- পরিমানমত
হলুদ গুড়ো- ২ চা চামচ
মরিচ গুড়ো – দেড় চা চামচ (স্বাদ অনুযায়ো কম বেশী করতে পারেন)
ধনে গুড়ো- আধা চা চামচ
রসুন পেস্ট – ১ চা চামচ
লবন – পরিমানমত

কাচামরিচ ফালি করা – ৩/৪ টি
ধনেপাতা – ইচ্ছেমত

প্রনালীঃ
-মাছ অল্প হলুদ ও লবনে মাখিয়ে সোনালী বর্ন হওয়া পর্যন্ত ভেজে নিন।
-কচুমুখী ছিলে দু-টুকরো করে কাটুন। একটি পাত্রে পানি নিয়ে তাতে কচুমুখী দিয়ে ৮/১০ মিনিট সেদ্ধ করে পানি ছেকে নিন।
-এবার কড়াইতে  তেল ও পেঁয়াজ দিয়ে ভাজুন, পেঁয়াজ নরম হয়ে এলে তাতে রসুন পেস্ট দিন। একটু নাড়ুন। এবার সেদ্ধ কচুমুখী দিয়ে তাতে হলুদ গুড়ো দিন এবং  ভালো করে ভাজুন।
-এক এক করে অন্যান্য মশলা দিন। অল্প পানি দিয়ে কষান।  কষানো হয়ে গেলে যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমান পানি দিন। ফুটে উঠলে মাছের টুকরোগুলো ছড়িয়ে দিন। ঢেকে ১০ মিনিট রান্না করুন।
-নামানোর আগে কাচামরিচ ফালি ও ধনে পাতা ছড়িয়ে দিন। ব্যস হয়ে গেলো। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন