বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৩

ফুলকপির পরটা / Gobi Paratha



উপকরনঃ
ময়দা- ৩ কাপ (বেশী পরটা বানাতে চাইলে আরো বেশী)
ফুলকপি- গ্রেট করা  দেড় কাপ (আরো বেশীও নিতে পারেন)
পেয়াজ কুচি- ১ টেবিল চামচ
লবন-পরিমানমত
কাচামরিচ কুচি –স্বাদ অনুযায়ী ইচ্ছেমত
ধনেপাতা- ইচ্ছেমত
সয়াবিন তেল –পরিমানমত

প্রনালীঃ
-প্রথমে একটি প্যানে ফুলকপি ,পেয়াজ কুচি, কাচামরিচ কুচি ও ধনে পাতা একসাথে মিশিয়ে এক চা চামচ তেলে ৩/৪ মিনিট নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিন।
-অন্য দিকে ময়দার সাথে পরিমানমত পানি (সাধারন তাপমাত্রায়) , এক চিমটি লবন ও তেল মিশিয়ে ভালো করে মথে খামির বানান।
-একটু মোটা ছোট রুটি বানিয়ে তাতে একটু তেল মাখিয়ে  ছবির মত করে ফুলকপির মিশ্রন দিয়ে সীল করে নিন।
-সীল করা মোটা ছোট রুটিটিকে বড় করে বেলে নিন। অল্প তেলে তাওয়ার সেকে নিন। চাইলে ডুবো তেলে ও ভাজতে পারেন।
এত অসম্ভব মজাদার এই পরটা!! খালি পরাটাই খেয়ে নিতে পারবেন, সাথে একটু আচার হলে তো কথাই নেই।


*রেসিপি কার্টেসিঃ  easyfoodsmith


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন