রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩

বেকড চিকেন



Ready to transfer into the baking tray
উপকরনঃ
মুরগী – ১টি ( এক বা দেড় কেজি)
টমেটো সস – ১ টেবিল চামচ
সয়া সস – ২ টেবিল চামচ
আদা রসুন পেস্ট – ২ চা চামচ
লবন –পরিমানমত
গোলমরিচের গুড়ো- ১ চা চামচ
জিরা গুড়ো- ১/২ চা চামচ
গরম মশলা গুড়ো- ১ চা চামচ
ওরিগানো – ১/২ চা চামচ
ধনে পাতা পেস্ট – ১ চা চামচ

চিনা বাদাম বাটা- ১ চা চামচ
লেবুর রস – ২ চা চামচ
তেল -পরিমানমত


প্রনালীঃ
-সব মশলা (তেল ছাড়া)  ও সস একসাথে  মিশিয়ে পাতলা পেস্ট তৈরী করুন।
-এবার মুরগী ভালো করে ধুয়ে  গায়ে ছুরি দিয়ে কেচে নিয়ে মশলার পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিন  ১ ঘন্টা।
-ম্যারিনেট করা মুরগী অল্প তেলে ফ্রাই প্যানে ভেজে নিন। অল্প আচে ভাজবেন, যেন পুড়ে না যায় কিন্তু ভেতরে যেন সেদ্ধ হয়।
-মুরগী প্রায় সেদ্ধ হয়ে এলে তুলে নিয়ে বেকিং ট্রে তে সাজান। ট্রে তে আগে থেকেই তেল দিয়ে গ্রীজ করে নেবেন। মুরগীর উপরে লেবু, পেয়াজের কলি, পেয়াজ, রসুনের কোয়া দিয়ে প্রি-হিটেড অভেনে  ১৮০ ডিগ্রী তে ১৫ মিনিট বেক করুন।
-মাঝে  দু একবার মুরগীর উপরে তেল গ্রীজ করে দিবেন। একটু পোড়া পোড়া হলে নামিয়ে পরিবেশন করুন। তবে বেশি পুড়ে যাবার মত হয়ে গেলে এলুমিনিয়াম ফয়েল দিয়ে মুরগী  ঢেকে দিতে পারেন।
-এবার চাইলে ম্যারিনেট করা গ্রেভিটাকে জ্বাল দিয়ে ঘন করে বেক করা মুরগীর উপরে ছড়িয়ে দিতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন