বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩

বেগুন ভাজি



উপকরনঃ
গোল বেগুন – ১ টি মাঝারি আকারের টুকরা করে কাটা
শুকনো মরিচ-৩/৪ টি
জিরা- ১/২ চা চামচ
কারি পাতা/লেবু পাতা-৪/৫ টি
রসুন -৩/৪ কোয়া
সরিষা- ১/২ চা চামচ
লবন পরিমানমত
হলুদ গুড়ো- ১ চা চামচ
পেঁয়াজ কুচি -১ টেবিল চামচ
ধনে পাতা ইচ্ছেমত
সয়াবিন তেল- পরিমানমত


প্রনালীঃ
-প্রথমে  রসুন , শুকনো মরিচ, জিরা ও সরিষা একসাথে ব্লেন্ড  করে নিন। তবে একদম মিহি করবেননা । একটু আস্ত আস্ত যেন থাকে।
-প্যানে  তেল দিয়ে বেগুন দিন, হলুদ ও লবন দিয়ে নেড়ে চেড়ে বেগুন ভেজে নিন। বেগুন সোনালী বর্নের হয়ে এলে তুলে বাটিতে রাখুন।
- একই প্যানে আরো একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ছেড়ে দিন, পেয়াজ একটু নরম হয়ে এলে তাতে কারি পাতা ও মশলার মিশ্রন দিয়ে ভালো করে কষান।
- মশলা ভালো করে কষানো হলে ভাজা বেগুন দিয়ে দিন, ৩/৪ মিনিট রান্না করে তাতে ধনে পাতা কুচি দিয়ে লবন দেখুন। হয়ে গেলে নামিয়ে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন